Wednesday, June 24, 2026

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্মদিনে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারাবরই রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে সৌজন্য বজায় রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সম্পর্ক বরবারই ভালো। বুধবার, আপ (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জন্মদিনে সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

টুইটার হ্যান্ডেলে তৃণমূল (TMC) সুপ্রিমো লেখেন, “অরবিন্দ কেজরিওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা! তাঁর জীবনে আনন্দ, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করি।” বাংলার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাওয়ার পরেই ধন্যবাদ জানান অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুসম্পর্ক দীর্ঘদিনের। কিছুদিন আগেই দিল্লিতে থেকে কলকাতায় এসে দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতায় পাশে থাকার জন্য তৃণমূল সভানেত্রীকে অনুরোধ করেন কেজরিওয়াল। মমতা দিল্লি গেলেও দেখা করেন আপ প্রধান। ইন্ডিয়া জোটেও প্রধানত মমতার মধ্যস্থতায় রয়েছে আপ। কেজরির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সেই সম্পর্ক আরও মজবুত করলেন মমতা।

আরও পড়ুন- সম্পর্কে টানাপোড়েনের জের! প্রেমিকের নাবালক ছেলেকে খু.ন করে শ্রীঘরে যুবতী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...