Wednesday, June 24, 2026

বৃহস্পতিবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, কী কী কর্মসূচি থাকছে?

Date:

Share post:

বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার জন্য রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে কলকাতায় নেশা মুক্তি অভিযানের সূচনা করবেন। এরপর মধ্যাহ্নভোজ সেরে দুপুর একটা ১৫ মিনিট নাগাদ গার্ডেনরিচে শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির হাত দিয়ে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র যাত্রা শুরু হবে। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। সেখান থেকে ফিরে আসবেন রাজভবনে। তার পর বিকেলে সেখান থেকেই আবার নয়াদিল্লি ফিরবেন তিনি।

আরও পড়ুন- লিভ-ইন সম্পর্ক নিয়ে ব্যতিক্রমী নির্দেশ কেরালা হাই কোর্টের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...