Wednesday, June 17, 2026

হাড়োয়ায় পঞ্চায়েতে জয়ী তৃণমূলের প্রার্থী খু.নে তৎপর পুলিশ, গ্রে.ফতার ১

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূলের নির্বাচিত প্রার্থী খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অমিত গায়েন। বৃহস্পতিবার রাতে অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃযাদবপুরে রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস, পদত্যাগের দাবি পড়ুয়াদের

পুলিশ সূত্রে খবর, অমিত বসিরহাট পুরসভা এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তদন্তকারীদের মতে, ওই খুনের ঘটনায় অমিতের প্রত্যক্ষ যোগ ছিল। বসিরহাট পুলিশ জেলার সুপার জেবি থমাস জানিয়েছেন, ওই খুনের ঘটনায় ১০-১১ জন যুক্ত। তা প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। তাঁদের মধ্যে এক জন এই অমিত। তাঁর সূত্র ধরে বাকিদেরও গ্রেফতার করা যাবে বলে জানিয়েছেন থমাস।

গত ১৩ অগস্ট কাজ সেরে বাড়ি ফেরার পথে খুন হন উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল নেতা শেখ সাহেব আলি। অভিযোগ, হাড়োয়ার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সামলাবাজার চত্বরে তাঁর পথ আটকে দাঁড়ায় পাঁচ থেকে সাত জন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। আট থেকে দশটি গুলি লাগে তাঁর গায়ে। বুক, পিঠ এমনকি মাথাতেও গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব আলির। ঘটনায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...