Monday, April 6, 2026

নাম নয়, কাজের জন্য পরিচিত নেহরু: মিউজিয়ামের নাম বদলে সরব রাহুল

Date:

Share post:

শুধু নাম নয়, জওহরলাল নেহরু(Jawaharlal Nehru) তাঁর কাজের জন্য পরিচিত। মোদি সরকারের ইতিহাস মুছে ফেলা ও নাম বদলের নীতির এভাবেই জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। স্বাধীনতা দিবসের দিনই নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি করেছে মোদি সরকার(Modi Govt)। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) মোদি সরকারের নাম বদল নীতির জবাব দিলেন রাহুল।

বৃহস্পতিবার রাহুল গান্ধী লাদাখ যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, “জওহরলাল নেহেরু এমন একজন ব্যক্তি যিনি নামে নয়, তাঁর কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। তাঁকে মুছে ফেলা যাবে না।” নাম পরিবর্তনের ঘোষণা করে, প্রধানমন্ত্রীর যাদুঘর এবং গ্রন্থাগারের নির্বাহী পরিষদের ভাইস-চেয়ারম্যান এ সূর্য প্রকাশ টুইট করেছেন এই সিদ্ধান্তটি “সমাজের গণতন্ত্রীকরণ এবং বৈচিত্র্যের সাথে সামঞ্জস্যপূর্ণ”। আর এর পরই নামবদলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বুধবারই বিবৃতি দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। বৃহস্পতিবার কংগ্রেস নেতা শশী থারুর বলেন, নাম বদলে প্রথম প্রধানমন্ত্রীর প্রতি অবজ্ঞা প্রকাশ করল সরকার। কারণ বাড়িটির সঙ্গে নেহরুজির স্মৃতি জড়িত।

উল্লেখ্য, স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ‘তিনমূর্তি ভবন’ নামক ওই বাড়িটিতে বসবাস করেছেন তার মৃত্যুর পর সেটি নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং গ্রন্থাগার হিসেবে গড়ে তোলে ভারত সরকার। জুনের মাঝামাঝি সময়ে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরীর এক বিশেষ বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটির সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি আবার এই সোসাইটির ভাইস প্রেসিডেন্টও। এই সোসাইটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। এছাড়া সোসাইটিতে রয়েছেন অমিত শাহ, জি কিষাণ রেড্ডি, নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুরের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই বৈঠকেই নাম বদলের এই সিদ্ধান্তে সীলমোহর দেওয়া হয়েছিল বলে জানা যায়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়, “একটি নতুন ভবনে জাদুঘরটি হবে যেখানে আমাদের প্রধানমন্ত্রীরা কীভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছিল এবং দেশের সর্বাত্মক অগ্রগতি নিশ্চিত করেছেন তা দেখানো হবে। এবং এই যাদুঘর সকল প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেবে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...