Friday, June 26, 2026

বিয়ে সারা, এবার লক্ষ্ণণ শেঠের রিসেপশন! পোশাক এসেছে লন্ডন থেকে

Date:

Share post:

তাঁর বিয়ের খবরেই বেশ শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। ৭৭ বছরের বিপত্নীক প্রাক্তন বাম নেতার লক্ষ্ণণ শেঠ (Laxman Seth) বিয়ে করেন ৪২ বছরের মানসী দে-কে। যদিও এই বিয়ে অবৈধ বলে দাবি লক্ষ্ণণের ছোটছেলে সুদীপ্তন শেঠের (Sudiptan Seth)। তবে, ৩০ মে বিয়ে হলেও, আড়াই মাস পরে ১৮ অগাস্ট হচ্ছে বিয়ের রিসেপশন। রীতিমতো কার্ড পাঠিয়ে অতিথি আপ্যায়ণ সারা।

২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান। এবার নতুন হাতে হাত বর্তমান কংগ্রেস নেতার। ৭৭ বছর বয়সী লক্ষ্মণ শেঠের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে (Manashi Dey)। কলকাতার বাসিন্দা বছর বিয়াল্লিশের মানসী কলকাতার একটি পাঁচতারা হোটেলের শীর্ষ পদে ছিলেন। এক পরিচিতের মাধ্যমেই মানসীর সঙ্গে আলাপ হয় বাম আমলের প্রাক্তন মন্ত্রীর৷ এর পরেই বিয়ের সিদ্ধান্ত৷ নিজের এলাকায় পরে বৌভাতের অনুষ্ঠান করবেন বলে জানিয়ে ছিলেন একসময়কার হলদিয়ার দাপুটে সিপিএম নেতা। তবে, নিজেদের এলাকা হলদিয়ায় নয়, লক্ষ্ণণের বিয়ের প্রতিভোজ নিউটাউনের ইকো টুরিজিম পার্কে।

মেনুতে কী কী থাকছে? সে বিষয়ে মুখ খুলতে নারাজ ৭৭-এর বর। তবে, শোনা যাচ্ছে মাছের প্রচুর আইটেম রয়েছে। থাকছে ইলিশ-চিংড়ি দুইই। সঙ্গে পাবদা ও চিতল মাছের মুইঠ্যা। রকমারি মিষ্টিরও ব্যবস্থা হয়েছে।

লক্ষ্ণণ শেঠে পোশাক এসেছে লন্ডন থেকে। আর মানসীর গয়না সব তানিষ্কের। বাবার বিয়ের রিসেপশনে থাকবেন না আগেই ‘বিশ্ব বাংলা সংবাদ’কে জানিয়েছেন সায়ন্তন ও সুদীপ্তন। তবে, লক্ষ্ণণ শেঠের দাবি দুজনেই থাকবেন শুক্রবার। এখন কতটা জমকালো হয় এই পার্টি সেটাই দেখার।

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...