Saturday, April 4, 2026

২৫ বছর ক্ষমতায় থেকেও গুজরাত ভোটে ২০৯ কোটি খরচ বিজেপির! প্রকাশ্যে কমিশনের তথ্য

Date:

Share post:

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের খরচের হিসাব অনেক আগেই প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময় হিমাচল প্রদেশের ভোটের জন্য খরচের হিসেব বিজেপি দিলেও কোনও এক অজ্ঞাত কারণে গুজরাত ভোটে তাদের খরচের হিসেব কমিশনকে দেয়নি গেরুয়া শিবির।

অবশেষে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতে পদ্ম শিবিরের নির্বাচনী খরচ প্রকাশ্যে এনেছে কমিশন। নির্বাচন কমিশনে বিজেপির জমা দেওয়া হিসেব বলছে, ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে ২০৯ কোটি টাকারও বেশি খরচ করেছে৷ গত ১৫ জুলাই গুজরাত বিধানসভা ভোটে দলীয় খরচের হিসেব কমিশনে জমা দেয়
বিজেপি। তার একমাস পর সেটা প্রকাশ্যে আনলো বিজেপি।

গেরুয়া শিবিরের দেওয়া হিসেব বলছে, পার্টির নির্বাচনী প্রচার এবং প্রার্থীদের তহবিলের জন্য ২০৯.৯৭ কোটি টাকা খরচ করেছে বিজেপি। যার মধ্যে প্রার্থী পিছু দেওয়া হয়েছে প্রায় ৪১ কোটি টাকা। বিমান এবং হেলিকপ্টার ব্যবহার সহ ব্যয় ১৫ কোটি টাকারও বেশি। এছাড়া সার্বিকভাবে পার্টির প্রচারে খরচ হয়েছে ১৬০.৬২ কোটি টাকা।

গত ডিসেম্বরে ফের একবার বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে গুজরাতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এখন প্ৰশ্ন, একটি রাজনৈতিক দল ২৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পরও কেন দলের প্রচারে এই বিপুল অঙ্কের টাকা খরচ করতে হবে? তাহলে কি গুজরাতে সরকার ও প্রশাসন চালাতে ব্যর্থ বিজেপি। তাই টাকার জোরে নির্বাচনী বৈতরণী পার হতে হল?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...