Wednesday, June 24, 2026

যাদবপুরকাণ্ডে গ্রে.ফতার আরও ৩, সবমিলিয়ে ছাত্রমৃ.ত্যুতে ক্রি.মিনালের সংখ্যা দাঁড়াল ১২

Date:

Share post:

মেইন হস্টেলে নির্মম অত্যাচারের শিকার হয়ে প্রাণ গিয়েছে বাংলা প্রথম বর্ষের ছাত্রের। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই ক্ষেপে ক্ষেপে গ্রেফতার হয়েছিল প্ৰাক্তনী ও বর্তমান সহ ৯ জন পড়ুয়া। তাদের জেরা করে আরও কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।

আজ, শুক্রবার আরও দুই প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সূ্ত্রে খবর, সেদিন ঘটনার সময়ে মেইন হস্টেলে হাজির ছিল আরও ২ জন। ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে তাদের। সবমিলিয়ে গ্রেফতারির সঙ্গে সংখ্যা বেড়ে হল ১২।

পুলিশ সূত্রে খবর, এবার ধৃতরা হল নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র। কম্পিউটার সায়েন্স বিভাগের চতু্র্থ বর্ষের পড়ুয়া। গত ৯ অগস্ট হস্টেলে তিনতলা থেকে নিচে পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়া। পরের দিন, ১০ অগস্ট হাসপাতালে মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনার হস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন দুই প্রাক্তনী নাসিম ও হিমাংশু। বর্তমান পড়ুয়া সতব্রত্য অবশ্য হস্টেলেই ছিলেন। এদিন নোটিশ পাঠিয়ে ৩ জনকেই ডেকে পাঠানো হয় যাদবপুর থানায়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাদের।

আরও পড়ুন- যাদবপুরের ছায়া অশোকনগরে! নেতাজি শতবার্ষিকী কলেজে ছাত্রকে মা.রধরের অভিযোগ

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...