Friday, June 26, 2026

‘নিজের রাজনৈতিক অমর্যাদা আর করতে চাই না!’, ক্ষো.ভ উগরে দিয়ে তৃণমূলে যোগ বাম নেতার

Date:

Share post:

উন্নয়নের পরিকল্পনা নেই। নতুন ভাবনা নেই। কাজ করার সুযোগও নেই। এমন দলে থেকে নিজের রাজনৈতিক অমর্যাদা আর করতে চাই না। এভাবেই একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন ধুপগুড়ির গডংয়ের বাম নেতা হামিদুল ইসলাম। শুক্রবার সন্ধেয় ধুগুড়ির উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

উল্লেখ্য, বামনেতা গডং-১ পঞ্চায়েতের প্রার্থীও হয়েছিলেন। কিন্তু দলে থেকে তিনি কোনও কাজ করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝেছি একমাত্র তৃণমূল দলে থেকেই উন্নয়ন করা যাবে। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।

আরও পড়ুন- যাদবপুরকাণ্ডে গ্রে.ফতার আরও ৩, সবমিলিয়ে ছাত্রমৃ.ত্যুতে ক্রি.মিনালের সংখ্যা দাঁড়াল ১২

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...