Friday, June 26, 2026

এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স, বিশ্বকাপে কি পাওয়া যাবে ভারতের এই তারকা ব‍্যাটারকে? এল বড় আপডেট

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই চোটের কারণে বাইরে শ্রেয়স আইয়র। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে আছেন তিনি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। আর এরপরই ভারতীয় সমর্থকদের মনে প্রশ্ন ওঠে কবে মাঠে ফিরবেন শ্রেয়স। শোনা যাচ্ছিল এশিয়া কাপে ফিরতে পারেন ভারতী তারকা ক্রিকেটার। তবে এরই মধ‍্যে এল বড় রিপোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা শ্রেয়সের দিকে খেয়াল রাখছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য এখনও তৈরি নন শ্রেয়স। তাঁর ফিটনেস এখনও সমস্যা রয়েছে। আর সূত্রের খবর, রিপোর্ট আসার পরই এশিয়া কাপে শ্রেয়সকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শ্রেয়সকে বাদ দিয়েই গড়া হতে পারে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল।

এই নিয়ে এনসিএ’র এক কর্তা বলেন, “রাহুল খেলার মতো ফিট হয়ে গিয়েছে। কোনও সমস্যা নেই। কিন্তু শ্রেয়স ১০০ শতাংশ ফিট হতে পারেনি এখনও। দু’জনেই নিয়মিত অনুশীলন করছে। অনুশীলন ম্যাচ খেলতে রাহুলের সমস্যা না হলেও শ্রেয়সের কিছুটা হচ্ছে। একটি প্রস্তুতি ম্যাচে ওদের দেখা হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা অন্য ক্রিকেটারদেরও ফিটনেস দেখা হবে।”

সূত্রের খবর, আগামী রবিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়স ছাড়াও লোকেশ রাহুলের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছে।

আরও পড়ুন:জমজমাট মিডিয়া ফুটবল, সেমিফাইনালে এখন বিশ্ববাংলা সংবাদ

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...