Friday, June 26, 2026

শুভেন্দু নিজের ভুল ঢাকতে এফআইআরের নাটক করছে, কটাক্ষ কুণালের

Date:

Share post:

বৃহস্পতিবার যাদবপুরকাণ্ডে (Jadavpur University Case) যুবমোর্চার সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) সেখানে উপস্থিত হয়ে বাম এবং অতি বামেদের যাদবপুর থেকে উপড়ে ফেলার হুমকি দেন। সেই ঘটনায় তাঁকে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। এমনকী প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ,যাদবপুরে কারা দু চারজন শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়েছে তার সঙ্গে শুভেন্দুর নিরাপত্তার কোনও সম্পর্কই নেই।বরং কুণাল শুক্রবার প্রশ্ন তোলেন, যে ভাষায় শুভেন্দু কথা বলেছেন মিডিয়া সেটা প্রচার করতে পারল?

তিনি বলেন, কোনও পুলিশ অফিসারকে এই ভাষায় আক্রমণ করা যায়? শুভেন্দু পরে বুঝেছেন যে তিনি কত বড় ভুল করেছেন।তাই নজর ঘোরাতে এখন এফআইআর-এর নাটক করছেন। শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা তাণ্ডব করেছেন। অন্য রাজনৈতিক ভাবনার ছেলেদের বেধড়ক মেরেছে শুভেন্দুর ছেলেরা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হচ্ছে এমন কোনও পরিস্থিতি গতকাল তৈরি হয়নি বলে সাফ জানালেন কুণাল। বরং শুভেন্দুর রক্ষীরা প্ররোচনা দিয়েছে, উস্কানি দিয়েছে, মেরেছে বলে অভিযোগ কুণালের।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...