Wednesday, June 24, 2026

তিলোত্তমায় ঝেঁপে বৃষ্টি আর কতদিন?

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। দেখা মেলেনি সূর্যের। শুক্রেও বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত বেলা খানিকটা গড়াতেই বৃষ্টি শুরু হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বৃষ্টি হলেও আগামিকাল থেকে বৃষ্টি কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম।

আরও পড়ুনঃ অসুস্থ অনুব্রত মণ্ডল ভর্তি হাসপাতালে, কেঁদে ফেললেন সুকন্যা
হাওয়া অফিস জানিয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।যার অভিমূখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের জেরে ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে আছড়ে পড়বে। তবে কেমন থাকবে সপ্তাহান্তের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...