Wednesday, June 24, 2026

ভারত বনাম আয়ারল্যান্ড প্রথম ম্যাচের আগেই বৃষ্টির ভ্রুকু.টি! খেলা হবে তো?

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নতুন অধিনায়ক বুমরার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (India v/s Ireland)। ২৯ বছরের পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)১১ মাস পর চোট সারিয়ে মাঠে ফিরছেন। তাই খুব স্বাভাবিকভাবেই তারুণ্যে তরতাজা এই ভারতীয় ক্রিকেট (Team India) দল বিদেশের মাটিতে কেমন ফল করে, তার দিকে তাকিয়ে থাকবেন নির্বাচককরাও। কিন্তু খেলা হবে তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় সাজঘরে। ক্যারিবিয়ান সফরে একাধিক ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার ডাবলিনেও সেই সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। ৬৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকায় ডাবলিনে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সে ক্ষেত্রে ভারত বনাম আয়ারল্যান্ড এর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (India v/s Ireland T20 Match)হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আয়ারল্যান্ড সফর শেষ হওয়ার পরেই এশিয়া কাপের শুরু। এই টিম ইন্ডিয়ার অনেকেই সেই স্কোয়াডে রয়েছেন। সে ক্ষেত্রে নিজেদের শক্তি আর দুর্বলতা দেখে নেওয়ার জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইরিশদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও হারেনি ভারত। এখন সেই জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ তরুণ টিম ইন্ডিয়ার কাঁধে। আজ সাতটায় টস, সব ঠিক থাকলে ভারতীয় সময় ৭:৩০ মিনিট থেকেই খেলা শুরু হবে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...