Thursday, June 25, 2026

প্রকাশিত হল প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পীর বায়োগ্রাফি ‘ছন্দবন্ধনের কুমারী বাণী ‘

Date:

Share post:

প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পী কুমারী বাণীর বায়োগ্রাফি ‘ছন্দবন্ধনের কুমারী বাণী ‘ শীর্ষক বইয়ের প্রকাশ হল রোটারি সদনে। বইটি লিখেছেন কুমারী বাণীর কন্যা তিলোত্তমা দাস। মায়ের জীবনের বিভিন্ন ঘটনা এবং কিভাবে পরিবারের জন্য নিজের স্বপ্নকে তিনি বিসর্জন দিয়েছিলেন তারই লিপিবদ্ধ সংস্করণ এটি।

শুক্রবার বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে লেখিকা তিলোত্তমা দাস বলেন , প্রায় ১০ বছরের পরিশ্রমে আজ এই বইটি প্রকাশ করতে পেরে আমি খুব খুশি।
বিশিষ্ট শিক্ষাবিদ -লেখক পবিত্র সরকার বলেন, অনেক আগেই এই বই লেখা দরকার ছিল। তার অধ্যাবসায়, তার জীবনে নিয়ম শৃঙ্খলা আগামী দিনের নৃত্যশিল্পীদের কাছে পথপ্রদর্শক হয়ে থাকবে। এই বই শুধু তার জীবনের লড়াইয়ের কথা বলেনি, কীভাবে একজন নৃত্যশিল্পী জীবনের চড়াই উৎরাই পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছান , তারই দলিল এই বই।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মি রাজলক্ষ্মী ভঞ্জদেও, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, দীপঙ্কর দাসগুপ্ত , বিজ্ঞানী তথা যন্ত্রশিল্পী ড. বিশ্বাস এম কুলকার্নি সহ বিশিষ্টরা।

আসলে ছৌ-নাচ কে কুমারী বাণী যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তারই চিত্র ধরা পড়েছে এই বইয়ে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...