Thursday, June 25, 2026

ব়্যা.গিংয়ের জেরেই অন্ধ্রপ্রদেশে রহস্য মৃ.ত্যু বাংলার পড়ুয়ার? হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পরিবার

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে টনক নড়েছে UGC থেকে শুরু করে শিশু সুরক্ষা কমিশনের। এই আবহে সঙ্গে সঙ্গেই উঠে আসছে বাংলার আরেক মেধাবী ছাত্রের রহস্য মৃত্যুর খবর। বেশ কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে রহস্যমৃত্যু হয় মেদিনীপুরের সৌরদীপ চৌধুরীর। পরিবারের অনুমান, অত্যাধিক ব়্যাগিংয়ের শিকার হয়েই প্রাণ গিয়েছে সৌরদীপের। যাদবপুর ঘটনার পর সৌরদীপের মৃত্যুর বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে মৃত যুবকের পরিবার। প্রশ্ন উঠছে তাহলে কী এবার এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে শুরু হয়েছে ব়্যাগিংয়ের দাপাদাপি?

জানা গিয়েছে, চলতি বছরেই মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ, অর্থাৎ তিনিও ছিলেন প্রথম নরসের পড়ুয়া। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৭৫%, তারপরই অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাংলার এই পরিবার। সপ্তাহ খানেকের মধ্যেই তাঁর বাবার কাছে ফোন আসে বিশ্ববিদ্যালয়ের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সৌরদীপের। প্রশ্ন উঠছে তবে কি একধিক বিশ্ববিদ্যালয়, কলেজই এই ব়্যাগিং পুষছে ?

আরও পড়ুন- ছাত্রদের ‘অশিক্ষিত রাজনীতিবিদদের ভোট না দেওয়ার’ সওয়াল করে ব.রখাস্ত শিক্ষক

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...