Saturday, June 27, 2026

QR কোড স্ক্যান করলেই মিলবে আউটডোরের টিকিট! সরকারি হাসপাতালে নয়া সুবিধা

Date:

Share post:

সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার একটি ব্যবস্থা চালু হয়েছিল । এ বার রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে ওই ব্যবস্থা চালু হচ্ছে বলে আদেশ নামায় জানানো হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র কিউআর কোডযুক্ত টিকিটের জন্য একটি আলাদা টিকিট কাউন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় কিউআর কোড যুক্ত স্টিকার লাগানো থাকবে। সেটি স্মার্টফোনে স্ক্যান করলেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের ই-প্রেসক্রিপশন সেকশনে ঢোকা যাবে।সেখানে রোগীর নাম-ধাম ও অন্য তথ্য ভরে আপলোড করতে হবে। তার পর সেটির প্রিন্ট-আউট নিতে হবে ওই পৃথক টিকিট কাউন্টার থেকে। সেখানেও ওই টিকিটে প্রতিটি রোগীর জন্যে আলাদা কিউআর কোড ছাপা হয়ে যাবে যা স্ক্যান করলে স্বাস্থ্য দপ্তরও ওই রোগীর বিস্তারিত তথ্য পেয়ে যাবে।

সরকারি হাসপাতালের আউটডোরে টিকিট কাটার জন্য ভিড় উপচে পড়ে ব্যস্ত সময়ে। প্রচুর সময় লাগে রোগীদের টিকিট কাটতে। ভিড় কমিয়ে এই প্রক্রিয়ায় গতি আনতে এই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে।

আরও পড়ুন- বাবরি ধ্বংসের ‘নায়ক’ কল্যাণের জীবনী পড়ানো হবে যোগীরাজ্যের স্কুলে

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...