Saturday, June 27, 2026

কোহলিকে নিয়ে শোয়েবের মন্তব্যের পাল্টা দিলেন সৌরভ, বললেন, বিরাট প্রত্যেকটা ফর্ম‍্যাটেই ভালো

Date:

Share post:

বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেট খেলা উচিত বিরাট কোহলির। বিরাটকে নিয়ে হঠাৎই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। শোয়েবের মতে, কোহলির উচিত সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের নজির স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, কোহলি কোন ফর্ম‍্যাটে খেলবেন এবং কোনটা ছাড়বেন সেই সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়ে দেওয়া উচিত।

এই নিয়ে সৌরভ বলেন,” কেন সীমিত ওভারের ক্রিকেট ছাড়তে যাবে কোহলি? ও যে ফর্ম‍্যাটে যত দিন খুশি খেলতে পারে। ও তো প্রত্যেকটা ফর্ম‍্যাটেই পারফর্ম করে।”

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের মতে সচিনের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শ করার ক্ষমতা রয়েছে কোহলির। এই নিতে শোয়েব বলেন, “কোহলিকে আরও বছর ছয়েক খেলতে হবে। কোহলিই পারে সচিনের রেকর্ড ভাঙতে। সেজন্য কোহলির উচিত আসন্ন বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেটে মন দেওয়া।”

আরও পড়ুন:কলকাতা লিগে এরিয়ানকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...