Saturday, April 4, 2026

মধ্যপ্রদেশে ৮০০ গাড়ির কনভয় নিয়ে ‘পদ্ম’ ছেড়ে ‘হাত’ শিবিরে জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ সমান্ধার

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(Assembly Election) দিন যত এগিয়ে আসছে মধ্যপ্রদেশে উদবেগ ততই বাড়ছে বিজেপির(BJP) অন্দরে। এবার পদ্ম ছেড়ে হাত ধরলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার(Jyotiraditya Scindia) ঘনিষ্ঠ দাপুটে নেতা সমান্ধার প্যাটেল(Samandar Patel)। ঘর ওয়াপসি অনুষ্ঠানে যোগ দিতে ৮০০ গাড়ির কনভয় নিয়ে নিমুচের জাওয়াড় থেকে ভোপালে কংগ্রেস(Congress) দফতরে উপস্থিত হলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী-সমর্থক। শনিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর থেকে সমান্ধার হাতে পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ।

গতবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হতে না পেরে অনুগামীদের সঙ্গে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলস্বরূপ পতন ঘটে কমলনাথ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের। বিজেপি সরকার গঠন করার পর সিন্ধিয়াকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব। এদিকে চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। তবে গোবলয়ের এই রাজ্যে রাজনৈতিক দিক থেকে বিজেপিকে টেক্কা দিয়ে উঠে এসেছে কংগ্রেস। এহেন পরিস্থিতিতে সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে নাম লেখানো নেতারা পুনরায় ফিরে আসছেন পুরানো দলে। সম্প্রতি বিজেপি ছেড়ে হাত শিবিরে ফিরে এসেছিলেন সিন্ধিয়া অনুগামী ব্যবসায়ী নেতা রাকেশ গুপ্তা, শিবপুরী জেলার দাপুটে নেতা বৈজনাথ যাদব। একের পর এক অনুগামী নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় যথেষ্টই চাপে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনকি নিজের গোয়ালিয়র দুর্গ আদৌ রক্ষা করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান মাধবরাও পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...