Monday, April 6, 2026

লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি পড়ে মৃ.ত্যু ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কনভয় নিয়ে যাওয়ার লাদাখে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।“

 

সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।

আরও পড়ুন- নারী শক্তির জয়, আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে পদক জয় বলাগড়ের দুই কন্যার

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...