Monday, April 13, 2026

যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও কয়েকজন, ধৃ*তদের তোলা হবে আদালতে

Date:

Share post:

যাদবপুরের ছাত্রমৃত্যুতে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বেশ কয়েক জনের সক্রিয় ভূমিকা ছিল। শুক্রবার পড়ুয়া এবং প্রাক্তনী মিলিয়ে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের শনিবার আলিপুর আদালতে হাজির করানো হবে। পুলিশ মনে করছে আরও কয়েক জনের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ যৌ*ন সম্পর্কে সম্মতির নূন্যতম বয়স কত হওয়া উচিত?কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট
গত ৯ অগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে।ঠিক পরের দিন অর্থ্যাৎ ১০ অগাস্ট ভোরে ছাত্রটির মৃত্যু হয়। র‌্যাগিংয়ের অভিযোগ তুলে ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় গত শুক্রবার প্রথম গ্রেফতার করে পুলিশ। এরপর এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা এক এক জন এক এক রকমের বয়ান দিচ্ছেন। তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর,ধৃতরা সকলেই নিজেদের ‘গা বাঁচানোর চেষ্টা’ করছেন। অর্থাৎ, নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কেউ কেউ আবার একে অন্যের বিরুদ্ধেও আঙুল তুলছেন। প্রয়োজনে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানানো হয়েছে।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...