Monday, April 13, 2026

কলকাতায় চোরাশি*কারী! প্রায় ১০০০ হরিণের শিং উদ্ধার বন দফতরের

Date:

Share post:

শহর কলকাতায় বাড়ছে চোরাশিকারীদের (poachers) তাণ্ডব। শুধু জঙ্গলে নয় এবার অপরাধীরা তাঁদের শাখা বিস্তার করতে শুরু করেছেন শহরের বুকেও। কলকাতায় (Kolkata) ফিয়ার্স লেনের কাছে একটি গোডাউনে বন দফতরের (Forest Department)বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৯৪৫টি হরিণের শিং (Deer antlers)। ধৃত ব্যক্তিকে এদিন আদালতে পেশ হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

জিএসটি ডিপার্টমেন্টের (GST Department)তরফে এলাকায় অন্য একটি ঘটনায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তখনই দফতরের আধিকারিকরা গোডাউনের মধ্যে স্তূপীকৃত আকারে হরিণের শিং দেখতে পান। সন্দেহ হওয়ায় তাঁরা বন দফতরকে খবর দেন। এরপরই ৯৪৫ টি হরিণের শিং উদ্ধার করা হয়। ঘটনার পেছনে বড় কোনও চোরাশিকারের চক্র রয়েছে কি না, সেই বিষয় খতিয়ে দেখছেন বন দফতরের অফিসাররা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...