Saturday, April 4, 2026

দেশের স্বশাসিত সংস্থাগুলির দখল নিয়েছে RSS: বিস্ফোরক অভিযোগ রাহুলের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপি(BJP) দ্বারা পরিচালিত। এই অভিযোগ আগেই তুলেছে বিরোধীরা। এবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, দেশ চালনায় যে প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের দখল নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এমনকি তাঁর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীরাও আরএসএসের(RSS) নিয়ন্ত্রাণাধীন। কৌশলগতভাবে স্বশাসিত সংস্থাগুলির সিংহভাগের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে আরএসএসের লোককে।

বিজেপি যে আরএসএসের শাখা সংগঠন তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে বকলমে সংঘই মোদি সরকার চালায় এ অভিযোগ কোনওভাবেই মানে না গেরুয়া শিবির। শনিবার লাদাখ সফরে গিয়ে এই ইস্যুতে সরব হয়ে রাহুল গান্ধী বলেন, “আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে প্রশ্ন করেন, তাঁরাই আপনাকে জানাবেন যে তাঁরা আদৌ মন্ত্রিত্ব চালান না। আরএসএস দ্বারা নিযুক্ত ব্যক্তিরাই মন্ত্রকগুলি চালাচ্ছেন। তারাই সব বিষয়ে পরামর্শদাতা।” একইসঙ্গে তিনি যোগ করেন, “দেশ চালনায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে সবকিছু চালাচ্ছে আরএসএস।”

দেশে আইনের শাসন প্রসঙ্গে কংগ্রেস নেতা মনে করিয়ে দেন, “ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল। স্বাধীনতাকে একীভূত করা হয় সংবিধানে। সংবিধান হল স্বাধীন বিধানগুলির একটি সেট।” তিনি আরও বলেন, “এমনভাবে প্রতিষ্ঠান পরিচালনার কথা ছিল যাতে তা সংবিধানের রূপকল্পকে সমর্থন করে। অন্যদিকে বিজেপি এবং আরএসএস যেটা করছে তা হল প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল পদগুলিতে নিজেদের লোক বসানো।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...