Saturday, April 4, 2026

হৃদ*রোগে আক্রা*ন্ত হয়ে না ফেরার দেশে তামিল অভিনেতা পবন!

Date:

Share post:

বিনোদন জগতে ফের শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ২৫ বছরের তামিল অভিনেতা তথা হিন্দি টেলিভিশন অভিনেতা (Hindi Television Actor Pawan)পবন । শুক্রবার ভোর ৫টা নাগাদ মুম্বইয়ে নিজের বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। কর্নাটকের মাণ্ড্য জেলার (Karnataka, Mandya District)বাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কর্নাটকের হরিহরণপুর গ্রামের বাসিন্দা পবন ছোট থেকেই বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্যেই মায়ানগরীতে পা দিয়েছিলেন পবন। একাধিক হিন্দি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। কিন্তু বড় ব্রেক পাওয়ার আগেই সব শেষ। তরতাজা কর্মঠ ছেলের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাণ্ড্যর বিধায়ক এইচটি মঞ্জু, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণা গোদা এবং প্রাক্তন এমএএল বি প্রকাশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...