Monday, April 6, 2026

নারী শক্তির জয়, আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে পদক জয় বলাগড়ের দুই কন্যার

Date:

Share post:

সুমন করাতি, হুগলি : একের পর এক পালক হুগলি জেলার মুকুটে।হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো দুই কন্যা দেবলীনা সাইন এবং অঞ্জু বর্মন। ক‍্যারেটে প্রতিযোগিতায় জোড়া পদক জেতেন দেবলীনা। এবং রিলে এবং দৌড়ে পদক জেতেন অঞ্জু।

গত ২৯ থেকে ৩০ জুলাই  কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন। সেখানে ভারতের হয়ে ফাইট এবং কাতা বিভাগে  রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেন দেবলীনা। ফাইট বিভাগে মালেশিয়ার কাছে হেরে রুপো এবং কাতা বিভাগে মালদ্বীপের কাছে হেরে ব্রোঞ্জ পদক জয় করেন দেবলীনা। তার এই সাফল্যে পরিবারের লোকজন।

তেরো বছরের দেবলীনার স্বপ্ন দেশের হয়ে অলিম্পিক্স-এ অংশগ্রহণ করা। কিন্তু সেই স্বপ্নের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পরিবারে অভাব।দেবলীনার পৈতৃক বাড়ি উড়িষ্যায়। আর্থিক অনটনের অভাবে ছোট্ট দেবলীনা থাকেন মামার বাড়িতে।বাবা বিজয় কুমার সাইন নেপালে গভীর নলকূপের পাইপ লাইনের কাজ করেন। তাতেই চলে সংসার।

অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গন সাই স্পোর্টস কমপ্লেক্সে গত ১৩-১৬ আগস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলায় দুটি বিভাগে জোড়া পদক জেতেন বলাগড়ের রুকেশপুরের মেয়ে অঞ্জু বর্মন। ৪০০×১০০ মিটার রিলে সোনার পদক এবং ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক পান অঞ্জু। অঞ্জুর স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন অলিম্পিক্সে। বাবা কমল বর্মন ও মা অন্নপূর্ণা বর্মন শ্রমিকের কাজ করেন l মা বাবা বোনকে নিয়ে সংসার চলে তাঁদের। অভাবকে হারিয়ে রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জোড়া পদক অঞ্জুর।

তাদের এই সাফল্যে অঞ্জু ও দেবলীনা বলেন , “লক্ষ‍্য অনেক দূর। সরকারি সাহায্য পেলে আরো দূর এগিয়ে যাব।” এদিকে বলাগরের মেয়েদের এই সাফল্যে খুশি এলাকার মানুষজন। তারা বলেন, এলাকার মেয়েরা এখন জাতীয় স্তরে গিয়ে পদক জয় করছে এটা খুব গর্বের। আর নারীরা এখন প্রত্যেক ক্ষেত্রেই দেখিয়ে দিচ্ছে তারাও পুরুষদের থেকে কোনো অংশে আর পিছিয়ে নেই।

আরও পড়ুন:কোহলিকে নিয়ে শোয়েবের মন্তব্যের পাল্টা দিলেন সৌরভ, বললেন, বিরাট প্রত্যেকটা ফর্ম‍্যাটেই ভালো

 

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...