Monday, April 6, 2026

আগামিকাল তৃণমূলের ৬ জন রাজ্যসভায় শপথ নেবেন

Date:

Share post:

আগামিকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যরা  রাজ্যসভায় শপথ নেবেন । তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত  নিয়েছে তৃণমূল। এছাড়াও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নতুন মুখ হিসেবে সোমবার সকাল ১১ টায় শপথ নেবেন সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক । তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

জানা গিয়েছে, ৬ জন সংসদের মধ্যে ৪ জন শপথ বাক্য পাঠ করবেন বাংলায়। বাকিরা হিন্দিতে শপথ বাক্য পাঠ করবেন। সমাজকর্মী সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মত, তৃণমূলের প্রার্থী তালিকায় সবদিকের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। মোদি বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য একাধিকবার গ্রেফাতারির মুখে পড়তে হয় আরটিআই কর্মী সাকেত গোখলেকে। সাকেতের গ্রেফতারিকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। জাতীয় স্তরে সাকেত পরিচিত মুখ। সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বাঙালি ভাবাবেগের কথা মাথায় রেখে বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সমিরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। কুড়মি আন্দোলনকে ঘিরে আদিবাসীদের একাংশ তৃণমূলের বিরোধিতার সুর চড়াচ্ছে। সেই ক্ষতে প্রলেপ দিতে আদিবাসী নেতা প্রকাশকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...