Friday, May 29, 2026

ছাত্র মৃ.ত্যুর আবহে পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স!

Date:

Share post:

বাংলা বিভাগের (Department of Bengali) প্রথম বর্ষের পড়ুয়ার মৃ.ত্যুর তদন্ত ঘিরে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স (Dean of Science, Jadavpur University) সুবিনয় চক্রবর্তী (Subinoy Chakraborty)। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জোরালো হচ্ছে তোলাবাজির অভিযোগও। এই আবহে আচমকা কেন পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স(Dean of Science) ? বাড়ছে ধোঁয়াশা।

যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর সময় বাইরে যান সহ উপাচার্য। তখন থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর তদন্ত কমিটির প্রধান পদে ছিলেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের কঙ্কাল-সার চেহারাটা প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গত ১০ অগাস্ট নদিয়া থেকে পড়তে আসা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে প্রকাশ্যে এসেছে হস্টেলের একাধিক অব্যবস্থার ছবি। ক্যাম্পাস থেকে হস্টেল ,সুপার থেকে নিরাপত্তারক্ষী এমনকি জুনিয়রদের ওপরও প্রভাব ছিল প্রাক্তনীদের। ধৃতদের মধ্যে অনমনীয় মনোভাব লক্ষ্য করা গেছে। তাহলে কি কোথাও রাজনৈতিক মদতের কারণেই এত দাপট? ইচ্ছাকৃতভাবে পদত্যাগ নাকি সরে যেতে বাধ্য করা হলো সুবিনয় চক্রবর্তীকে – এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...