Wednesday, June 24, 2026

মেসির জাদুতে প্রথমবার লিগস কাপ চ‍্যাম্পিয়ন ইন্টার মায়ামি

Date:

Share post:

পিএসজি ছেড়ে সদ‍্য যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আর নতুন দলে যোগ দিয়েই দলকে চ‍্যাম্পিয়ন করলেন লিওনেল মেসি। রবিবার সকালে লিগস কাপের ফাইনালে নেমেছিল ইন্টার মায়ামি। সেই ম‍্যাচে নাশভিলকে হারিয়ে লিগস কাপ চ‍্যাম্পিয়ন হয় মেসির ইন্টার মায়ামি। মেসির জাদুতে প্রথমবার লিগস কাপ চ‍্যাম্পিয়ন তারা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। পেনাল্টি শুট-আউটে ৯-১০ গোলে জেতে ইন্টার মায়ামি।

ম্যাচের ২৩ মিনিটেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে ম‍্যাচের শুরু হয় অন‍্যভাভে। ম‍্যাচে প্রথম থেকে আক্রমণে ঝাঁপায় নাশভিল। বেশ কয়েকবার সহজ সুযোগ নষ্ট করেন তারা। তবে এরপরই ম‍্যাচে ফেরে ইন্টার মিয়ামি। সৌজন্যে লিওনেল মেসি। ম‍্যাচের ২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নাশভিলের জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি। ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই গোলের সুবাদে ৭ ম্যাচে ১০টি গোল করলেন লিও। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাশভিল। এরপর ম‍্যাচে বেশ কয়েকবার আক্রমণে গেলেও নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায়, ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন মেসি। এদিন মায়ামিকে চ্যাম্পিয়ন করার আরও এক নায়ক গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৯-৯ সমতায় থাকা অবস্থায় গোল করলেন তিনি। এরপর বিপক্ষের গোলকিপারের শট আটকে দলকে চ্যাম্পিয়ন করলেন। টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মায়ামি।

 

View this post on Instagram

 

A post shared by Inter Miami CF (@intermiamicf)

আরও পড়ুন:বিশ্বকাপের সূচি নিয়ে ফের সমস্যা, কেন আপত্তি এই রাজ‍্য ক্রিকেট সংস্থার?

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...