Thursday, June 25, 2026

সংসদে রাজীব স্মরণ INDIA. জোটের! পূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে মোদিকে তো.প তৃণমূলের

Date:

Share post:

রবিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৭৯ তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সংসদ ভবনের সেন্ট্রাল হলেও (Central Hall) এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করা হয়। তবে রাজীব গান্ধীর জন্মবার্ষিকীর শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে দেখা যায়নি কেন্দ্রের কোনও পূর্ণ মন্ত্রীকেই। আর এমন বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন রাজ্যসভার সাংসদ জওহর সরকার (Jawhar Sircar)।

এদিন সকালে INDIA জোটের সদস্য, লোকসভার মহাসচিব সহ কয়েকজনের উপস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনের সেন্ট্রাল হলে এদিন কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাজ্যসভার সাংসদ জওহর সরকার, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কে সি বেনুগোপাল, কপিল সিব্বল, প্রধানমন্ত্রীর সমালোচক বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সহ বিশিষ্টরা।

তবে এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যানের অনুপস্থিত থাকার কড়া সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ জওহর সরকার। একজন মন্ত্রীও কেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এলেন না নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল সাংসদ আরও প্রশ্ন তোলেন, সংসদ ভবনের সেন্ট্রাল হলে রাজীব গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ নিবেদনের অনুষ্ঠানে এদিন লোকসভার স্পিকার এবং বিজেপি নেতাদের অপেক্ষায় ছিলাম। যদিও কারও দেখা পাইনি। মোদির সংস্কৃতি এবং এদিনের অনুপস্থিতির কারণ ব্যখা করুক বিজেপি।

 

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...