Saturday, June 20, 2026

চন্দ্রযান ৩-এর সঙ্গে রেসে বড় ধা.ক্কা লুনা ২৫- এর! অবতরণ নিয়ে চি.ন্তায় রসকসমস

Date:

Share post:

চাঁদের দক্ষিণ গোলার্ধে (South Pole of Moon) অবতরণ সহজ কথা নয়। ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশ থেকে চাঁদের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানীরা বলছেন আগামী বুধবার অর্থাৎ ২৩ আগস্ট বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ চাঁদের মাটিতে অবতরণ হবে ল্যান্ডার বিক্রমের (lander Vikram)। ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়েছে প্রপালশন মডিউল । যদিও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা গত ১১ আগস্ট লুনা ২৫কে (Luna 25)চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে পাঠিয়ে দাবি করেছিল, ভারতের আগে ইতিহাস তৈরি করবেন তাঁরা। আগামীকাল অর্থাৎ সোমবার রাশিয়ার মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা। কিন্তু তার আগেই বড় ধাক্কা লুনা ২৫ এর(Luna 25)। যে গতির জোরে ভারতের আগে চাঁদে ইতিহাস তৈরি করার স্বপ্ন দেখছিল রাশিয়া(Russia), সেই অত্যন্ত বেশি গতিই যেন কাল হল এই মহাকাশ মিশনে। শনিবার চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে বিপদের মুখে পড়েছে রাশিয়ার লুনা-২৫। সে দেশের মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (ROSCOSMOS) জানিয়েছে, চাঁদের কক্ষপথে এগনোর সময় জরুরিকালীন পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়ার ভসস্তোচনি কসমোড্রোম স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় লুনা ২৫-কে। ভারতের চন্দ্রযান ৩-এর আগেই চাঁদের মাটিতে পৌঁছনোর চ্যালেঞ্জ নিয়েছিল এই মহাকাশযান। গত বুধবার চাঁদের কক্ষপথে সফলভাবে প্রেরণ দেওয়া হয় রাশিয়ার লুনা ২৫-কে। অত্যন্ত বেশি গতি থাকায় শনিবার লুনা ২৫-কে পরবর্তী কক্ষপথে ঠেলে দেওয়ার সময় এমারজেন্সি পরিস্থিতি তৈরি হয় বলেই আশঙ্কা করা হচ্ছে। যার ফলে নতুন কক্ষপথে ঠেলে দেওয়া সম্ভব হয়নি এই যানটিকে। যদিও রসকসমস জানায়নি, এই জরুরিকালীন অবস্থার জন্য লুনার ল্যান্ডিং সময়সূচিতে কোনও পরিবর্তন হবে কিনা।

অন্যদিকে ভারতের চন্দ্রযান ৩ আপাতত নির্বিঘ্নেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়েই চাঁদ মামার বাড়িতে সফলভাবে নামবে ল্যান্ডার বিক্রম। তার মধ্যে থেকে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান। পালকের মতো এই অবতরণ হবে বলেই আশাবাদী ইসরো তথা দেশের তাবড় মহাকাশ বিজ্ঞানীরা।হাতে আর মাত্র চারদিন। তারপরই ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে ভারত। প্রথমবারের জন্য চাঁদে পা রাখবে ভারতের মহাকাশযান। এই অভিযান নিয়ে ভারতবাসীর মনে কৌতূহলের শেষ নেই। আপনি কতটা চেনেন সাধের চন্দ্রযান ৩-কে? সেটা পরীক্ষা করতেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এবার নিয়ে এল চন্দ্রযান-৩ সম্পর্কিত প্রশ্ন-উত্তর পর্ব। উত্তর দিতে পারলেই ইসরো তথা চন্দ্রযান ৩-এর ‘ফ্যান’ হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ আপনারও।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...