Friday, April 3, 2026

আল হিলালে রাজকীয় বরণ নেইমারকে, মুগ্ধ ব্রাজিলের তারকা ফুটবলার

Date:

Share post:

পিএসজি ছেড়ে সদ‍্য আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। গতকাল সৌদির ক্লাবে হয় রাজকীয় নেইমার বরণ। ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক আপাতত অতীত। শনিবার রাতে নতুন জার্সিতে প্রকাশ্যে আসেন ব্রাজিলিয়ান তারকা। আলো ঝলমলে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই দলের সব থেকে দামি নক্ষত্রকে বরণ করেন আল হিলাল।

এই অভ‍্যর্থনা মুগ্ধ নেইমার। তিনি বলেন,”এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক ট্রফি অর্জনের স্বাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।”

এদিকে নেইমার আল হিলালে যোগ দেওয়ার থেকে শিরোনামে নেইমার যে বিমানে করে প্যারিস থেকে সৌদি আরবে আসেন আল হিলালে যোগ দিতে। জানা যাচ্ছে, নেইমার যেই বিমানে করে সৌদিতে এসেছেন সেটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বিমান। যার মালিক সৌদির বিলিয়নিয়ার ব্যবসায়ী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার।

জানা যাচ্ছে, এই বিমানটি ব‍্যক্তিগত বিমানের দিক থেকে সবচেয়ে বড়। ভেতরে ২টি ফ্লোর মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী বহন করতে পারে। বিমানের প্রধান কক্ষটি সৌদি আরবের প্রিন্স ব্যবহার করেন বলে জানা যাচ্ছে। চামড়ার সোফার সঙ্গে বিলাসবহুল মোড়ক এবং দামি কাঠের টেবিল রয়েছে এই কক্ষে। ঝলমলে আলোর ব্যবস্থাও আছে।

আরও পড়ুন:দেশকে প্রথমবার মহিলা বিশ্ব চ‍্যাম্পিয়ন করার পরই বাবার মৃ.ত্যু সংবাদ পেলেন স্পেন অধিনায়ক

 

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...