Monday, April 13, 2026

যাদবপুরে ছাত্রকে সিপিএমের ইউনিয়ন মে.রে ফেলল! বিস্ফো.রক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল- যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে বাম ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমামদের সম্মেলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নির্মম ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় এদিন বামেদের নিশানা করেন মমতা। তিনি বলেন, “যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম। অথচ যাদবপুরে কীভাবে একটা ছাত্রকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না। এত রক্ত নিয়েও এরা বদলায়নি।”

যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই অভিযোগ বাম সমর্থিত ছাত্র ইউনিয়নগুলির বিরুদ্ধে। কারণ তাদের মদতেই প্রাক্তনীরা হোস্টেলে থাকত এবং দাপিয়ে বেড়াত। শুধু তাই নয়, যাদবপুরে সিসিটিভি বসাতে বাধা দেওয়ার মূল হোতা ছিল বাম সমর্থিত তথা অতি বাম ছাত্র সংগঠনগুলি। এদিন তাদেরকে নিশানা করেন মমতা।

 

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...