Friday, June 26, 2026

আগামিকাল এএফসি কাপের ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, জয় লক্ষ‍্য বাগান কোচের

Date:

Share post:

আগামিকাল এএফসি কাপের প্লে-অফে ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শেষ ম্যাচে মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। তবে সেসব নিয়ে ভাবতে নারজ বাগান কোচ। বরং আগামিকাল নতুনভাবে মাঠে নামতে চান তারা।

আগামিকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” আবাহনী ভালো দল। তবে আমরাও তৈরি, আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেব। জয়ের লক্ষ‍্যেই নামবে সবুজ-মেরুন ক্লাব।” গত কয়েকদিনের সবচেয়ে জল্পনার বিষয় যেটি ছিল সেটি হল, ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমি এসব নিয়ে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।”

গত ম্যাচে চোট পান আশিক কুরুনিয়ান এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন, “ওরা এখন সুস্থ রয়েছেন। তবে ওরা আগামিকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা অনুশীলনে সব দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। আমরা কাজ চালাচ্ছি। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।”

আরও পড়ুন:ফিট নন রাহুল, কেন রাখা হল এশিয়া কাপের দলে? মুখ খুললেন আগারকার

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...