Tuesday, June 23, 2026

সাতসকালে খড়গপুরের বিস্কুট কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খড়গপুরের মালঞ্চ রোডের কাছের একটি বিস্কুট কারখানায়। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে দমকলের আরও একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে পাশে একটি পেট্রোল পাম্প থাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে তাই আরও চারটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছেছে। কারখানা থেকে গলকল করে বেরোতে দেখা যাচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষ।বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃচাঁদের ঠিক কোথায় অবতরণ করবে বিক্রম? ছবি প্রকাশ ইসরোর

সোমবার সকালে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিস্কুট কারখানাটিতে। ধীরে ধীরে ধোঁয়ার পরিমান বাড়তে থাকে। কারখানার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিস্কুট কারখানার পাশেই একটি পেট্রোল পাম্প থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত খবর যায় দমকলে, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজও।কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। যদিও নিরাপত্তার জন্য কাউকেই ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।তবে, কী থেকে এই বিধ্বংসী আগুন তা এখনও জানা যায়নি।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...