Sunday, March 22, 2026

কাউন্সেলিং, সিসিটিভি, অ্যান্টি র‍্যা.গিং স্কোয়াড নিয়ে বড়সড় সিদ্ধান্ত যাদবপুরে

Date:

Share post:

নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই আজ, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। দায়িত্ব নেওয়ার পরই অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক ডেকেছিলেন তিনি। যেখানে সমস্ত বিভাগীয় প্রধানকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে মিটিং। র‍্যাগিং রুখতে ইউজিসি’র নিয়ম মেনে ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়েরও ব্যবস্থার কথা আলোচনা হয়েছে বৈঠকে।

অসমর্থিত সূত্রের খবর, অ্যান্টি র‍্যাগিং কমিটির তরফে স্নাতক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সমস্ত পড়ুয়াদের সঙ্গে কথা বলে আতঙ্ক কাটানো হবে।ছাত্রছাত্রীদের মেন্টর হিসেবে নিযুক্ত অধ্যাপকদের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে। পড়ুয়াদের নিয়মিত কাউন্সেলিং করার পাশাপাশি তাঁদের অভিভাবকদের সঙ্গেও কথা বলা হবে।

র‍্যাগিং রুখতে অ্যান্টি র‍্যাগিং কমিটিকে আরও তৎপর হতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন এনজিও’র থেকেও সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় থেকে দুই কিলোমিটারের মধ্যে থাকেন, অ্যান্টি র‍্যাগিং কমিটির এমন সদস্যদের বলা হয়েছে, এই সংক্রান্ত কোনও খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হবে।

বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে পড়ুয়াদের সামগ্রিক নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানা গেছে। ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর বিষয়ে আলোচনা হবে। তবে বিভাগীয় প্রধানরা জানিয়েছেন ডিপার্টমেন্টে সিসিটিভি লাগাতে অসুবিধা নেই। তবে সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

এছাড়া গত ৪ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে, তাও যাতে দ্রুত করা যায়, সে বিষয়ে রাজ্য সরকারকে জানানো হবে বলে এদিন বৈঠক শেষে জানিয়েছেন উপাচার্য।

আরও পড়ুন- একাধিক সুপারিশ-সহ মণিপুর নিয়ে শীর্ষ আদালতে জমা পড়ল রিপোর্ট

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...