Thursday, June 11, 2026

সিপিএম-ই সারদাকে এসেছিল! রাম-বামের আঁতাঁত নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

রাম-বামের আঁতাঁত নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে এক তিরে বাম-বিজেপিকে (Left-BJP) নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, সিপিএম-ই (CPIM) রাজ্যে সারদার মতো সংস্থাকে নিয়ে এসেছিল। অথচ বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের ফলে তাদের ডাকছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মমতা বলেন, “আপনারা দেখেছেন কত চক্রান্ত করেছিল ওরা। সারদাকে নিয়ে এসেছিল ওরা। ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন? কারণ আন্ডারস্ট্যান্ডিং, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রেখে দিয়েছে। আর তৃণমূলের ছেলেপিলেদের ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। কাউকে এনআইএ-র। যত কিছু মাথাব্যথা তৃণমূলকে নিয়ে, কারণ ওরা জানে তৃণমূল একমাত্র সংগঠন, যারা ওদের রেয়াত করে না। যারা ওদের কেয়ার করে না।” মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা কোনো এজেন্সির ভয়ে মাথা নত করি না।” মমতা স্পষ্ট জানিয়ে দেন, “আমার এখন একটাই লক্ষ্য বিজেপি হটাও, INDIA বাঁচাও।”

এনআরসি থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি বিধি সবকিছু নিয়েই কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, “আপনাদের উপর আঘাত এলে ইস্যুটা কিন্তু আমরাই ফার্স্ট ধরি। এন‌আরসি ইস্যুতে আপনারা সেটা দেখেছেন। ইউনিফায়েড সিভিল কোড নিয়ে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। এটা আমরা করব না।”

একই সঙ্গে তৃণমূল নেত্রীর কথায়, “ফুরফুরা শরিফকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আশা করব ফুরফুরা শরিফ রাজনীতিতে প্রবেশ করবে না। যেমন বেলুর মঠ রাজনীতিতে প্রবেশ করে না।”

আরও পড়ুন- কাউন্সেলিং, সিসিটিভি, অ্যান্টি র‍্যা.গিং স্কোয়াড নিয়ে বড়সড় সিদ্ধান্ত যাদবপুরে

 

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...