Sunday, March 29, 2026

বাম আমলের জমির চরিত্র বদল কে.লেঙ্কারির তদন্ত শুরু নবান্নের, বিশেষ নজর উত্তরবঙ্গের ৩ জেলায়

Date:

Share post:

বাম আমলে উত্তরবঙ্গে প্রায় ৩৫ হাজার একর জমির চরিত্র বদল কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে নবান্ন। গত কয়েক বছরের মধ্যে কোন জেলার কোন মৌজায় কত সংখ্যক জমির চরিত্র বদল হয়েছে, তার সম্পূর্ণ পরিসংখ্যান সহ রিপোর্ট তলব করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট ১৫ দিনের মধ্যে ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করবেন।

অ্যান্টি করাপশন সেল গোটা ঘটনার গভীরে যেতে চাইছে বলে নবান্ন সূত্রে খবর। বাম আমলে এই দুর্নীতিতে কাদের মদত ছিল, তাও খতিয়ে দেখতে শুরু করেছেন অ্যান্টি করাপশন সেলের অফিসাররা। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বেশ কিছু জলাভূমি ভরাট করে আবাসন তৈরির সময় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বয়ানও রেকর্ড করতে পারেন তদন্তকারীরা। যদিও তাঁদের অনেকে এখন অবসরপ্রাপ্ত। তবু তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

জমি কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি নজর কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। রাজ্যের অ্যান্টি করাপশন সেলের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, এই তিন জেলায় বড় চক্র সক্রিয়। বাম আমলে কোচবিহার জেলায় প্রায় ৮ হাজার একর এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা (অবিভক্ত জলপাইগুড়ি জেলা) মিলিয়ে সাড়ে ১২ হাজার একর জমির চরিত্র বদল করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে হদিস মিলেছে। এছাড়া মালদা জেলায় ৩ হাজার একর জমির চরিত্র বদল করা হয়েছে। ওই জমির চরিত্র বদল সম্পর্কিত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

ইতিমধ্যে উত্তরবঙ্গে ৮ জেলার যে ৩৫ জন আধিকারিকের কাজকর্ম তদন্তের আওতায় রয়েছে, তাঁদের সিংহভাগ এই তিন জেলার। তাঁদের কেউ কেউ অন্য দফতরে বদলি হয়ে গিয়েছেন। যাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাঁদের ১২ জনই কোচবিহার জেলায় কোনও না কোনও সময় কর্মরত ছিলেন। জলপাইগুড়ি জেলায় ওই সংখ্যা ১০ জন। এছাড়া আলিপুরদুয়ারের ৭ ও মালদা জেলার ৬ জন আছেন। এঁরা সবাই অনৈতিকভাবে জমির চরিত্র বদলে অভিযুক্ত।

আরও পড়ুন- বিরল প্রজাতির দিলীপকে চাঁদে পাঠানো হোক! মোক্ষম খোঁ.চা কুণালের

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...