Saturday, April 4, 2026

তাড়াহুড়ো করে সফ্‌ট ল্যান্ডিং নয়, বুধবার না হলে চন্দ্রযান ৩ অবতরণ কবে?

Date:

Share post:

এর আগে দু’দুবার চাঁদে অবতরণে সফলতা পায়নি ভারতের তৈরি মহাকাশযান।কিন্তু চন্দ্রযান ৩ চাঁদে অবতরণের অনেকটা পথ পেরিয়েছি। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় ইসরো। তা সে চাঁদে অবতরণে দেরি হলেও ক্ষতি নেই।ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে বিক্রমের পরিস্থিতি দেখে তবে চাঁদের বুকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। ইসরোর মতে, নির্ধারিত সময় বুধবার সন্ধ্যায় ল্যান্ডিং না হলে রবিবার ২৭ তারিখ চাঁদে অবতরণের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুনঃল্যান্ডার বিক্রমের সঙ্গে অরবিটারের সংযোগ স্থাপন করল চন্দ্রযান-৩, এবার চাঁদে অবতরণের অপেক্ষা

ইসরো সূত্রে খবর, ২৩ অগস্ট, বুধবার চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। কিন্তু, ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে প্রয়োজনে চন্দ্রযানের অবতরণ সেদিন স্থগিত করা হতে পারে। এ ব্যাপারে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন ইসরো-র আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই। তিনি বলেন, “২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেটাই চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় কিনা তা ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করাতে পারি।” চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

যতই সমস্যা হোক, ত্রুটি হোক, এমনকি যদি কোনও ভুলও হয়ে যায়, তবুও নাকি নিরাপদেই সফল অবতরণ করবে চন্দ্রযান ৩ । চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারে যে অভ্যন্তরীণ ‘স্যালভেজ মোড’ রয়েছে, তা এতটাই শক্তিশালী বলে জানালেন, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মহাকাশ বিজ্ঞানী, প্রফেসর রাধাকান্ত পাঢি। তিনি বলেছেন, দ্বিতীয় চন্দ্রযানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অনেকটাই উন্নতি করা হয়েছে উন্নতি করে এই ব্যবস্থা করা হয়েছে। এবার নিরাপদ অবতরণ হবেই, তাতে কোনও সন্দেহ নেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...