Thursday, March 26, 2026

BRICS সম্প্রসারণে তৎপর চিন, তাড়াহুড়োতে আপত্তি ভারতের

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের(UN) মঞ্চে সর্বদা ভারত বিরোধিতায় সরব চিন(China) এবার ব্রিকস-এর মঞ্চে নিজেদের শক্তি বৃদ্ধিতে তৎপর। একইসঙ্গে ভারতকে(India) কোণঠাসা করতেও কোনও খামতি নেই তাদের। যার জেরেই ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে গঠিত BRICS-এ নিজেদের মিত্রপক্ষ ও ভারতের শত্রুপক্ষকে অন্তর্ভুক্ত করতে তৎপর চিন। উদ্দেশ্য ব্রিকস (BRICS) গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। চিনের এই ষড়যন্ত্র রুখে দিতে তৎপর নয়াদিল্লি(New Delhi)।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে BRICS গোষ্ঠীর পঞ্চদশ শীর্ষ সম্মেলন। চলবে তিনদিন (২২ থেকে ২৪ আগস্ট)। শুরুতে জল্পনা থাকলেও মঙ্গলবার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আসছেন চিনের প্রধানমন্ত্রী শি জিনপিংও। তাৎপর্যপূর্ণ ভাবে, জিডিপির নিরিখে আমেরিকার নেতৃত্বাধীন জি-৭ জোটকেও ছাড়িয়ে গিয়েছে ব্রিকস। ফলে ‘নিউ ওয়ার্লড অর্ডার’ বা বিশ্বে নব্যশক্তির উত্থানে এই জোটকে হাতিয়ার করতে চাইছে বেজিং। আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ায় মোকাবিলার জন্য সেই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মিত্র দেশগুলিকে ব্রিকসের সদস্য করে ভারতকে বেকায়দায় ফেলার কাজ শুরু করে দিয়েছে কমিউনিস্ট দেশটি। জানা গিয়েছে, ব্রিকস-এ যোগ দেওয়ার জন্য ৪০টির মতো দেশ আবেদন করেছে। আর্জেন্টিনা, আলজিরিয়া, ইরান, কিউবা, কঙ্গো, কাজাকস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ রয়েছে তালিকায়। তাদের মধ্যে কাকে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা আসন্ন সম্মেলনে শুরু করবে চিন। জিনপিং সরকার চেষ্টা করবে যে সব দেশে তাদের অর্থনৈতিক প্রভাব এবং আধিপত্য বেশি তাদের ব্রিকস গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে। ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ায় মোকাবিলার জন্য সেই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে এই বিষয়ে কোনওরকম তাড়াহুড়োতে একেবারেই রাজি নয় ভারত। যদিও গ্লোবাল সাউথের কণ্ঠ হিসেবে ইন্দোনেশিয়ার মতো দেশকে ব্রিকসে অন্তর্ভুক্ত করার পক্ষেই সায় দিতে পারে দিল্লি। কিন্তু চিনপন্থী ইরান ও পাকিস্তানকে নিয়ে তিব্র আপত্তি রয়েছে ভারতের। এদিকে নিয়মানুযায়ী, ৫ দেশের সমর্থন না পেলে কোনও দেশ এখানকার সদস্য হতে পারবে না। ফলে চাইলেও একতরফা ভাবে কোনও দেশকে এখানে অন্তর্ভুক্ত করতে পারবে না চিন ও রাশিয়া।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...