Sunday, March 29, 2026

ফের বি.তর্ক! বহিষ্কৃত নেতার নাম দলীয় মুখপত্রের বিজ্ঞাপনে, অস্বস্তিতে সিপিএম

Date:

Share post:

ফের বিতর্কে চাপে আলিমুদ্দিন! এবার বিজ্ঞাপন বিতর্ক। দলের মুখপত্রে পরপর দুদিন দলের সদ্যবহিষ্কৃত নেতার নামে বিজ্ঞাপন প্রকাশ করে অস্বস্তিতে পড়ল সিপিএম।

কোন ঘটনা নিয়ে বিতর্ক? টালিগঞ্জের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তহবিল টাকা নয়ছয়ের ব্যাপারে দলের দুই নেতার ভূমিকা নিয়ে অভিযোগ জমা পড়েছিল সিপিএম রাজ্য কমিটিতে। তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ও রাজ্য কমিটির সদস্য মেঘলাল শেঠকে নিয়ে কমিশন তৈরি হয়। সেই কমিশন সাক্ষ্য গ্রহণ করে রিপোর্ট পেশ করে রাজ্য সম্পাদকমণ্ডলীতে। এরপর সিপিএমের সম্পাদকমণ্ডলী ওই দুই নেতাকে ছ’মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। সেইসঙ্গে বলা হয়, কলেজের পদ ছেড়ে দিতে হবে। অর্থাৎ কলেজের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তার জন্য এক মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল টালিগঞ্জ ও বেহালা পূর্বের দুই নেতাকে। অভিযুক্তদের এক জন, দলের একটি এরিয়া কমিটির সম্পাদক পদে ছিলেন। তাঁকে সেই পদও ছাড়তে বলা হয়।

কিন্তু নির্দেশ অমান্য করে কলেজের পদ ও দলের পদ কোনোটিই ছাড়েন নি ওই দুই নেতা। শেষ অবধি সিপিএমের রাজ্য কমিটির অনুমোদনে ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিপিএমের কলকাতা জেলা কমিটি। এদিকে দলীয় নিয়ম অনুযায়ী ওই দুই নেতার বহিষ্কারের ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার। কিন্তু তার দুদিন পর অর্থাৎ রবিবার রাজ্য সিপিএমের দৈনিক মুখপত্রের প্রথম পাতায় ওই ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সেমিনারের বিজ্ঞাপন ছাপা হয়। তাতে ওই বহিষ্কৃত নেতার নামও রয়েছে। সোমবার শেষ পাতাতেও একই বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে দলে। এই বিতর্ক নিয়েই জলঘোলা হচ্ছে সিপিএমের অন্দরে। অনৈতিক কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন দলেরই একাংশ। অনেকে বলছেন, তা হলে কি বহিষ্কৃত নেতার অনুগামীদের বার্তা দেওয়ার চেষ্টা হল?

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...