Friday, April 3, 2026

যোগীরাজ্য ম*দ আনার ‘হুকুম’ না মানার ‘অপরাধে’ খু*ন হলেন দলি*ত ব্যক্তি

Date:

Share post:

যোগীরাজ্যে ফের বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে! দলিত ব্যক্তি উচ্চবর্ণের হুকুম না মানায় এবং তার স্পষ্ট উত্তর দেওয়ার ‘অপরাধে’ খুন হতে হল দলিত ব্যক্তিকে।নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়।মুখে কুলুপ প্রশাসনের। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুনঃ ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে
রবিবার বাড়ির দাওয়ায় বসে খোশমেজাজে গল্প করছিলেন দলিত এক ব্যক্তি। তাঁকে মদ আনতে বলেন উচ্চবর্ণের এক ব্যক্তি। কিন্তু মদ আনতে পারবেন না বলে সাফ জানায় ওই দলিত ব্যক্তিটি। মুখের উপর দলিত যুবকের এমন জবাবকে ঘোরতর ‘অপরাধ’ বলে তাঁকে চাকু দিয়ে কুপিয়ে খুন করেন উচ্চবর্ণের ব্যক্তিটি।খুনের পরও অপরাধবোধের প্রশ্নই নেই। দলিত ব্যক্তিটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেখান থেকে চম্পট দেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বান্দার জাউরাহি গ্রামের বাসিন্দা প্রেমচন্দ্র। গত রবিবার তিনি বাড়ির দাওয়ায় বসেছিলেন। অভিযোগ, সেখানে রাজু নামে এক ব্যক্তি তাঁকে দেখতে পেয়ে মদ আনার হুকুম দেন। কিন্তু প্রেমচন্দ্র রাজি হননি। তিনি জানিয়ে দেন, মদ আনতে যেতে পারবেন না। একজন দলিতের কাছ থেকে এমন উত্তর আশা করেনি রাজু। তাই প্রেমচন্দ্রের ‘না’ বলার অপরাধে পকেট থেকে ছুরি বের করে দলিত ব্যক্তির পেটে ও বুকে এলোপাথাড়ি কোপাতে থাকে রাজু।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন প্রেমচন্দ্র। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় রাজু।
খবর পেয়েও ঘটনাস্থলে দলিত ব্যক্তির বাড়িতে পৌঁছয়নি যোগী পুলিশ। গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় প্রেমচন্দ্রকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।পরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। প্রেমচন্দ্রের পড়শিদের অভিযোগ, রাজুর বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...