Friday, June 26, 2026

প্রকাশিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, কঠিন লড়াই বাগানের সামনে

Date:

Share post:

প্রকাশিত হয়ে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি। দুটি গ্রুপে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনকারী ৮টি দলকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চারটি করে দল রয়েছে। ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম‍্যাচে নামছে ইন্ডিয়ান আর্মি এবং নর্থইস্ট ইউনাইটেড।

এদিকে ২৫ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। কোয়ার্টার ফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। ২৬ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে নামছে এফসি গোয়া এবং চেন্নাইয়ান এফসি। ২৭ আগস্ট যুবভারতীতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ-মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই বাগানের সামনে।

এদিকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে থাকছে না এক্সট্রা টাইম। নক আউট পর্বের খেলা হলেও, দুই দলের ৯০ মিনিটের ম্যাচ অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে ম্যাচ। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কমিটির পক্ষ থেকে।

আরও পড়ুন:এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন তিলক ভার্মা?

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...