Saturday, April 4, 2026

ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ, দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের দাবাড়ু

Date:

Share post:

ইতিহাসের গড়লেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের এই দাবাড়ু। ফাইনালে প্রজ্ঞানন্দের সামনে ম্যাগনাস কার্লসেন। সেমিফাইনালে প্রজ্ঞানন্দ হারিয়েছেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে। বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম ভারতের কোনও খেলোয়াড় ফাইনালে উঠলেন।

সেমিফাইনালে লড়াই মোটেই সহজ ছিল না প্রজ্ঞানন্দের কাছে। ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারান তিনি। রবিবার প্রথম দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হয়েছিল। ফলে সোমবার ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানেই জিতে যান ভারতের খেলোয়াড়। ফাইনালে প্রজ্ঞানন্দের সামনে ম্যাগনাস কার্লসেন। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে ভারতের দাবার জগতের উঠতি প্রতিভার লড়াই। ফাইনালে জিতলেই দাবা বিশ্বকাপ পাবে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হবেন প্রজ্ঞানন্দ।

ফাইনালে উঠে উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দ। বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনের সঙ্গে তাঁর শিরোপা লড়াইয়ের কথা বলতে গিয়ে প্রজ্ঞানন্দ বলেন, “এই টুর্নামেন্টে কার্লসেনের বিরুদ্ধে খেলতে হবে আশা করিনি। ফাইনালে আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দেখব কেমন হয়।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...