Friday, June 26, 2026

এশিয়া কাপে ভারতের দল নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

আগস্টে শুরু হচ্ছে এশিয়া কাপ। সোমবারই ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের পরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এশিয়া কাপের দল নিয়ে একাধিক বিতর্ক থাকলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু অজিত আগারকারের নির্বাচক কমিটির পাশেই দাঁড়াচ্ছেন। একইসঙ্গে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন।

মহারাজের পরামর্শ, ভারতের দল বেশ ভাল। শুধু নিজেদের যোগ্যতা অনুসারে আগ্রাসী মেজাজে খেলতে হবে। ভারতীয় দলের পেস অ্যাটাক নিয়েও মুখ খুলেছেন সৌরভ। এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, “ভারতের পেস অ্যাটাক দেখেছেন? মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুর। এর চেয়ে ভাল পেস বোলিং অ্যাটাক হতেই পারে না। আমার মনে হয়েছে ভারতের দল দারুণ হয়েছে। এবার শুধু মাঠে নেমে পারফর্ম করতে হবে। তাহলে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতার স্বাদ পাব।”

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে চার নম্বরে কে ব্যাট করতে আসবেন তা নিয়ে অনেক আলোচনা হয়ে গিয়েছে। তবে এ নিয়ে এখন আর ভাবতে নারাজ মহারাজ। উল্টে বারবার এই প্রসঙ্গ ওঠায় তিনি বেশ বিরক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, যে কোনও একজনকে চার নম্বরে ব্যাটিং করানোর জন্য বেছে নেওয়া হোক। আর তাঁকে দিয়েই বেশ কিছু ম্যাচ খেলানো হোক। এই নিয়ে তিনি বলেন, “ভারতে প্রচুর প্রতিভা। আমি প্রায়ই শুনি, আমাদের এটা নেই, আমাদের ওটা নেই। আসলে আমাদের অনেক আছে। আর সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না।” এর সঙ্গে সৌরভ আরও বলেন, “রাহুল দ্রাবিড়, নির্বাচক এবং রোহিত মিলে ঠিক করুক, কে চার নম্বরে ব্যাট করবে। আর সেই ব্যাটারকেই চার নম্বর পজিশনে খেলাক। একটা ব্যাটিং স্লট খুব একটা পার্থক্য গড়ে দেয় না।”

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে এনেছেন সৌরভ। তিনি বলেন, “চার নম্বর নিয়ে এত মাথাব্যথার কিছু নেই। চার নম্বরে যে কেউ ব্যাট করতে পারে। ওয়ানডে ক্রিকেটে আমি মিডল অর্ডারে ব্যাট করতাম। সেখান থেকে ওপেন করি। সচিন তখন ক্যাপ্টেন। ওই আমাকে ওপেন করতে বলে। সচিনের ক্ষেত্রেও একই ব্যাপার ছিল। ও ছ’ নম্বরে ব্যাট করত। সচিনের ক্যাপ্টেন ওকে ওপেন করতে বলে। যে কেউ চার নম্বরে ব্যাট করতে পারে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল রয়েছে চার নম্বরে ব্যাট করার জন্য। এটা নিয়ে এত ভাবনার কিছু নেই।”

আরও পড়ুন:ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ, দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের দাবাড়ু

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...