Monday, March 23, 2026

যাদবপুর ছাত্রমৃ.ত্যুর জের: রাজ্যজুড়ে অ্যান্টি ব়্যা*গিং হেল্প লাইন চালু করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যুর জের। রাজ্যজুড়ে চালু হল অ্যান্টি ব়্যাগিং (Anti-Ragging) হেল্প লাইন। মঙ্গলবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে (NIS) পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লালবাজারের এই হেল্প লাইনের (Help Line) চালু করেন।

হেল্প লাইনের নম্বর হল 1800 3455678

মুখ্যমন্ত্রী বলেন, “যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। এইধরনের কোনও ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না। শুধু যাদবপুর নয়, মুখ্যমন্ত্রী জানান, অনেক জায়গাতেই এই ব়্যাগিং হয়। তিনি বলেন, “কোথাও এই ঘটনা ঘটলে লালবাজারের হেল্প লাইনে ফোন করে জানান। আপনার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।“

কোথাও কেউ ব়্যাগিং করলে একটা ফোন করবেন- বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, এইসব ঘটনা আগে হত। মাঝখানে বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। মমতা মতে, শুধু ১০০ শতাংশ নম্বর পেলেই হবে না, ভালো মানুষ হতে হবে। কত স্বপ্ন নিয়ে বাবা-মা পড়তে পাঠান, তাঁদের এই পরিণতি মানা যায় না। অন্ধ্রপ্রদেশে বাংলার একটি মেয়ের মৃত্যু হয়েছে। প্রয়োজনে যেখানে সিআইডি গিয়ে তদন্ত করবে জানালেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না।স্পষ্ট বার্তা দেন তিনি।

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, সারারাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে পুলিশে। অভিযোগ নিয়ে জেলাস্তরের অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেবে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।

 

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...