Friday, April 3, 2026

মদনপুর স্টেশনে রেল অবরোধ! ব্যাহত শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল, দুর্ভো*গে নিত্যযাত্রীরা

Date:

Share post:

মঙ্গলবার সাতসকাল থেকে কল্যাণীর মদনপুর স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানোর দাবিতে চলছে রেল অবরোধ। স্বভাবতই ব্যাহত শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল।প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও ওঠেনি রেল অবরোধ। স্বভাবতই অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এই অবরোধের কারণে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়েছে।কাকিনাড়া, নৈহাটি, শ্যাম নগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ডাউনে ট্রেনের থেকেও বেশি সমস্যার মুখে পড়েছেন আপ ট্রেনের যাত্রীরা।

আরও পড়ুনঃ অফিস টাইমে বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচলে বিভ্রাট! দুর্ভোগে নিত্যযাত্রীরা
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ অবরোধ শুরু করেন এলাকার মানুষ। অবরোধকারীদের দাবি, সকালের দিকে মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ালেও সকালের দিকে যে গ্যালোপিং ট্রেনগুলি থাকে, সেগুলি মদনপুর স্টেশনে দাঁড়ায় না। ফলে সমস্যায় পড়তে হয় মদনপুর স্টেশন থেকে যাতায়াত করা নিত্যযাত্রীদের। লোকাল ট্রেনগুলিতেই ভিড় ঠেলাঠেলি করে যাতায়াত করতে হয় তাঁদের। অবরোধকারীদের অভিযোগ, বহু দিন যাবৎ এই সমস্যার কথা তাঁরা রেল কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। তাই মঙ্গলবার সকাল থেকেই অবরোধ করতে মদনপুর স্টেশনের রেল লাইনে নামেন সাধারণ মানুষ। রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস না দেওয়া হলে, তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন বলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...