Monday, February 23, 2026

না*বালিকা স্কুল পড়ুয়ার দে*হ উদ্ধারের ৬ ঘণ্টার মধ্যে গ্রেফ*তার অ*ভিযুক্ত!

Date:

Share post:

স্কুল পড়ুয়ার উপর যৌন নির্যাতনের চেষ্টা, পরে ইট দিয়ে আঘাত করে তাঁকে প্রাণে মারা হয়। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। প্রাথমিক জেরায় শিলিগুড়ি (Siliguri) মহকুমার লেলিন কলোনির বাসিন্দা মহম্মদ আব্বাস (Md. Abbas) খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

নাবালিকার বাড়ি থাপড়াইল এলাকায়। জানা যায় স্কুল ছুটির পর হাঁটা পথেই ওই ফাঁকা জায়গায় পৌঁছেছিলেন নাবালিকা। সঙ্গে সাইকেলে চেপে ওই যুবক গল্প করতে-করতে ফাঁকা জায়গায় দিকে গিয়েছিল। পুলিশ জানিয়েছে যে ঝোপ জঙ্গলে ভরা ঘরে নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। এরপরই ধর্ষণের চেষ্টা করলে নাবালিকা বাধা দেয়।এরপরই ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ-সহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে রাত একটা নাগাদ বাড়ি থেকেই মহম্মদ আব্বাসকে গ্রেফতার করা হয়।

 

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...