Friday, April 17, 2026

২ বিমানের দুরত্ব ১.৮ কিমি, মহিলা পাইলটের দক্ষতায় প্রাণ বাঁচল ৩০০ যাত্রীর

Date:

Share post:

উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় ৩০০ জনের প্রাণ রক্ষা করলেন এক মহিলা বিমান চালক। বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ২ বিমান। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) ভিস্তারা বিমান সংস্থার একটি বিমানকে অবতরনের অনুমতি দেওয়া হয়, অন্যদিকে, ওই সংস্থার আরও একটি বিমান ওই একই রানওয়েতে তখন উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। যদিও পাইলটের(Pilot) উপস্থিত বুদ্ধির জেরে নিশ্চিত সংঘর্ষের মুখ থেকে রক্ষা পায় বিমান(Aeroplane) দুটি।

জানা গিয়েছে, এদিন সকালে দিল্লি বিমান বন্দরে আহমেদাবাদ-দিল্লিগামী বিমান ও দিল্লি-বাগডোগরাগামী বিমানকে একইসঙ্গে অবতরণ ও উড়ানের অনুমতি দিয়ে দেওয়া হয়। এই দুটি বিমানই ছিল ভিস্তারা সংস্থার। অনুমতি পেয়ে অবতরণের পর একটি বিমান রানওয়ে ধরে পার্কিংয়ের দিকে এগোচ্ছিল। তখনই উড়ানের পথ ধরে একই রানওয়ে ধরে ছুটতে শুরু করে দিল্লি-বাগডোগরা বিমান। রানওয়েতে হঠাৎ বাগডোগরাগামী বিমানের মহিলা চালক ৪৫ বছর বয়সী সনু গিলের নজরে আসে রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। তখন দুটি বিমানের মাঝে দুরত্ব মাত্র ১.৮ কিলোমিটার। তৎক্ষণাৎ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের(এটিসি) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের নজরে আনেন তিনি। সঙ্গে সঙ্গে এটিসি বাগডোগরাগামী বিমানকে থামতে নির্দেশ দেয়। ঘটনায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়। তবে দুর্ঘটনা এড়ানো গেলেও কীভাবে একই রানওয়েতে দুটি বিমানকে একত্রে উড়ান ও অবতরণের অনুমতি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও।

Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...