Thursday, April 9, 2026

চলতি বছরের শেষেই কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত শুরু হবে মেট্রো পরিষেবা

Date:

Share post:

আর অপেক্ষা করতে হবে না বেশিদিন। এ বছরের শেষেই কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো ছুটবে। বলা যেতে পারে চলতি বছরের ডিসেম্বরই শুরু হতে চলেছে পরিষেবা। শহরে মেট্রোর কাজ দেখতে এসে এমনটাই জানান মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।

আরও পড়ুনঃ শুরু কাউন্টডাউন!চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায় ইসরো

মঙ্গলবার নিউ গড়িয়ায় কবি সুভাষ স্টেশন থেকে এয়ারপোর্ট এলাকায় জয় হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রোর সমস্ত কাজ পরিদর্শন করেন জিএম। পরিদর্শন শেষে তিনি বলেন, “মেট্রোর কাজের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। মেট্রোর কাজ যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। ২০২৩-এর ডিসেম্বরেই কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো চালু করা সম্ভব হবে। আগামী বছর অর্থাৎ ২০২৪-এর জুন মাসে সেক্টর ফাইভ পর্যন্ত এবং ২০২৪-এর শেষে সিটি সেন্টার-২ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে।”তিনি আরও বলেন, “সব কিছু ঠিক চললে ২০২৬ সালের জুন মাসের মধ্যে কবি সুভাষ থেকে জয় হিন্দ (এয়ারপোর্ট) স্টেশন পর্যন্ত পূর্ণ পরিষেবা চালু করে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।”

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...