Saturday, April 4, 2026

মারা যাননি হিথ স্ট্রিক! মৃ.ত্যুসংবাদদাতা টুইট মুছে দিলেন অন্য বার্তা

Date:

Share post:

জীবিত রয়েছেন প্রবাদপ্রতিম ক্রিকেটার হিথ স্ট্রিক।হোয়াটসঅ্যাপে কথাও বলছেন তিনি। প্রথমে প্রবাদপ্রতিম অলরাউন্ডারের মৃত্যু সংবাদ দিয়ে পরে এই দাবি করলেন তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গা। তিনিই বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে ফেললেন নিজের বক্তব্য।এমনকি পুরনো টুইটটিও মুছে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃপ্রয়াত হিথ স্ট্রিক! মাত্র ৪৯ বছরেই থামল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের হৃদস্পন্দন

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর কথোপকথন বলে দাবি করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।”


প্রসঙ্গত, স্ট্রিকের মৃত্যুর খবর জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে আনুষ্ঠানিক ভাবে এর আগেও জানানো হয়নি। এমনকি জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক তথা অলরাউন্ডারের সে দেশের সরকারের কোনও মুখপাত্রও খবরের কথা স্বীকার করেননি। এদিকে বিভিন্ন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের তরফে হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ চাউড় হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্রিকের শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কেও সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...