Saturday, April 4, 2026

ক্ষুদ্র ব্যবসায়ীদের আইকার্ড, পুলিশি হে.নস্থার বিরুদ্ধে ক.ড়া হুঁ.শিয়ারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড (I-Card) দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও অবস্থাতেই যেন পুলিশি হেনস্থার শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তিনি স্পষ্ট জানান, পুলিশ যেন কোনও অবস্থাতেই এঁদের থেকে টাকা না নেয়। আর যদি সেরকম কিছু হয়, তাহলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করে অভিযোগ জানাতে বলেন মমতা। তিনি বলেন, একজন রাস্তায় এখটা কাপড় বিক্রি করছেন বা ছোট ব্যবসা করছেন- তাঁদের থেকে কেন টাকা নেওয়া হবে! এরকম কিছু হলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ জানানোর নির্দেশ দেন মমতা।

পাঁচ জেলায় পাঁচটি সবুজ আতসবাজি ক্লাস্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্বোধন করে মঞ্চ থেকে এছাড়াও ২২ জন ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাতে সেই কার্ড তুলে দেন।

আরও পড়ুন- গরিবকে ভাতে মেরে পুঁজিবাদীদের তাবেদারি! মোদি সরকারের নীতিকে তোপ অমিত মিত্রের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...