Friday, April 3, 2026

আইপিএসের স্ত্রীর ‘মারধর’! অপমানিত হয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ মহিলা হোমগার্ডের

Date:

Share post:

আইপিএসের বাসভবনে ‘কর্তব্যরত’ ছিলেন ওড়িশা পুলিশের এক মহিলা হোমগার্ড। কিন্তু, আইপিএসের স্ত্রীর দুর্ব্যবহারে ও অত্যাচারের জেরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হোমগার্ড। কিন্তু চলন্ত ট্রেনের তলায় গিয়েও প্রাণের বদলে হারালেন নিজের দু’টি পা।

আরও পড়ুনঃবাংলার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! মমতার নির্দেশে বিশাখাপত্তনমে যাচ্ছে CID-র প্রতিনিধি দল

ওড়িশার হোমগার্ডের ডিজি সুধাংশু সারেঙ্গিকে লেখা অভিযোগপত্রে ওই মহিলা হোমগার্ড অভিযোগ করেছেন, সিনিয়র ওই আইপিএস আধিকারিকের স্ত্রী ঘরের কাজ করা নিয়ে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। গায়েও হাত তুলেছেন তিনি। জানা গিয়েছে, মহিলা হোমগার্ড যাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁর স্বামী ওড়িশার উত্তর-মধ্য রেঞ্জের ডিআইজি ব্রিজেশকুমার রাই। হোমগার্ডের করা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর পাল্টা দাবি, মহিলা হোমগার্ডের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি পারিবারিক কারণের জেরেই হতাশাগ্রস্ত। আর তাই আত্মহননের পথ বেছেছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ ওঠার পরেই ব্রিজেশকুমারকে কটকের পুলিশ সদর দফতরে বদলি করে দেওয়া হয়েছে। হোমগার্ডের ডিজি জানিয়েছেন, সমস্ত অভিযোগের তদন্ত হবে।
গত ৪ অগস্ট ওই মহিলা হোমগার্ড অভিযোগ জানান, তিনি ওই আইপিএসের স্ত্রীর জামাকাপড় ধুয়েছিলেন। কিন্তু তাতে খুশি ছিলেন না আধিকারিকের পত্নী। তার পরেই হোমগার্ডকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় অপমানিত হয়ে মহিলা হোমগার্ড নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। একটি চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দেন। কোনও ক্রমে প্রাণ বেঁচে যায় মহিলার। যদিও দু’টি পা-ই কেটে বাদ দিতে হয়। বর্তমানে কটকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।প্রশাসন সূত্রে খবর, মহিলার চিকিৎসার সমস্ত দায়ভার বহন করবে রাজ্য সরকার। তিনি খানিক সুস্থ হলেই আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...